ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার ‘নাগিন’ খ্যাত অভিনেতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ২:৪৭

তারকারা হন সমাজের আইডল। তাদের দেখে মানুষ ভালো কিছু শিখতে চেষ্টা করে, করার চেষ্টা করে। সেই তারকাই যখন মন্দ কাজে জড়িয়ে পড়েন সমাজের জন্য সেটি হয় আতংকের। প্রায়ই এমন ঘটনা দেখা যায় বিভিন্ন দেশের তারকারা নানা রকম অন্যায়ে জড়িয়ে বিতর্কিত হয়েছেন।

সর্বশেষ ভারতের এক অভিনেতা গ্রেফতার হলেন ধর্ষণের অভিযোগে। হিন্দি টেলিভিশন অভিনেতা পার্ল ভি পুরী। তিনি তুমুল জনপ্রিয় ‘নাগিন’ সিরিয়ালের বেশ আলোচিত অভিনেতা। তার বিরুদ্ধে মুম্বাইয়ের মালওয়ানি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

পরে তাকে ভাসাই আদালতে তোলা হলে পুলিশি হেফাজতে নেয়ার নির্দেশ দেন বিচারক।মধ্যপ্রদেশে জন্ম পার্ল ভি পুরীর। পরে তার পরিবার আগ্রায় বসবাস করতে শুরু করে। শাহরুখ খানের ফ্যান পার্ল। তাকে দেখেই অভিনয় জগতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি।

সোনি টেলিভিশনের ‘দিল কি নজর সে খুবসুরত’ ধারাবহিকের মাধ্যমে হিন্দি টেলিভশনের জগতে পরিচিতি পান পার্ল। তারপর একাধিক সিরিয়ালে অভিনেতা হিসেবে নজর কেড়েছেন। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন একতা কাপুরের ‘নাগিন ৩’ ধারাবাহিকে মিহিরের চরিত্রে অভিনয় করে। সেই ধারাবাহিকের পার্লের সঙ্গে অভিনয় করেছিলেন অভিনেত্রী অনিতা হাসনন্দানি।

পার্লের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ মিথ্যে বলেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন তিনি। পার্লের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে অনিতা জানান, পার্ল এমন কাজ করতেই পারেন না। সত্যিটা খুব শিগগিরিই সকলের সামনে আসবে।

‘নাগিন’ ধারাবাহিকের প্রযোজক একতা কাপুরও পার্লের সঙ্গে ছবি পোস্ট করে জানান, অভিনেতা সম্পূর্ণ নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে। একতার দাবি, নাবালিকার মা প্রকাশ্যে স্বীকার করেছেন পার্ল নির্দোষ। তার স্বামী মেয়েকে কাছে রাখার জন্য পার্লকে অন্যায়ভাবে ফাঁসিয়েছে।

এমএসএম / এমএসএম

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে