ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৫-২০২৬ দুপুর ২:৫৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র এবং সমাজকে আমাদের মেরামত করতে হবে। মেরামতের প্রতিটি পর্বে আমরা সংশ্লিষ্ট সকল দেশপ্রেমিককে সাথে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমাদের করণীয় নির্ধারণ করতে চাই।  

আজ (শনিবার) দুপুরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিলনায়তনে ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচির সভাপতিত্বে  সম্মেলনে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ নূরউল্লাহ।

তিনি বলেন, আমাদের মাতৃভূমির বয়স ৫৫ বছর। এই বয়সে আমরা যারা আছি খুবই সৌভাগ্যবান যে, পুরো পর্বটি আমাদের চোখের সামনেই ঘটেছে। এ সকল গৌরবগাথা যেমন আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, তেমনি প্রতিটি বিপর্যয়ের পরিস্থিতিও দেখার মতো দুর্ভাগ্য আমাদের হয়েছে। সেই গৌরব এবং দুঃসময়ের অভিজ্ঞতা আমাদের প্রজ্ঞাবান করেছে। 

অনুষ্ঠানে উপস্থিত চলচ্চিত্রশিল্পীদের উদ্দেশে তিনি বলেন, চলচ্চিত্র অনেক বড় একটা মাধ্যম। এখানে দয়া করে আপনাদের মতো মানুষজন যুক্ত হয়েছেন। এতেই রাষ্ট্রের ধন্য হয়ে যাওয়া উচিত এবং যতটুকু সম্ভব ততটুকু তাদের  পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। এখনো আমরা তা করতে পারিনি। 

চলচ্চিত্রশিল্পীদের উদ্দেশে তিনি আরও বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে আপনারা যে পরবর্তী রোডম্যাপ তৈরি করবেন... সেই রোডম্যাপ শুধু চলচ্চিত্র আন্দোলনের জন্য না করে, সেটাকে চূড়ান্তভাবে সমাজ পরিবর্তনের আন্দোলনে আপনারা রূপান্তরিত করবেন।  

এমএসএম / এমএসএম

টানা পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই দেশের ৩৫ গ্রামে

‘জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস’

যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

BIWTA Walkway Run 2026-এ অংশ নিয়ে নদীকেন্দ্রিক নগরায়ণ ও বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত

ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠক

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

রেলের তৃতীয় গ্রেডের কর্মকর্তারাও পাবেন এসি সিঙ্গেল কেবিন

কীটনাশকের কাঁচামাল খালাসে কৃষি মন্ত্রণালয়ের পুরোনো নিয়মে ভোগান্তি

ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ : আইনমন্ত্রী

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

মাদক ও হতাশা থেকে তরুণদের ফেরাতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই

খাবার পরিবেশনে দেরি, ‘দূরবীন বাংলা’য় হামলা-ভাঙচুর