১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন
কোরবানির ঈদ উপলক্ষে যাত্রী ও যানবাহনের যাতায়াত স্বাভাবিক রাখতে ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১৮ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ১৩ মে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে।
চিঠিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য ঈদের আগের ৭ দিন, ঈদের দিন এবং পরের ৫ দিনসহ মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। এ সিদ্ধান্ত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, ফলে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
Aminur / Aminur
টানা পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই দেশের ৩৫ গ্রামে
‘জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস’
যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
BIWTA Walkway Run 2026-এ অংশ নিয়ে নদীকেন্দ্রিক নগরায়ণ ও বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত
ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠক
আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
রেলের তৃতীয় গ্রেডের কর্মকর্তারাও পাবেন এসি সিঙ্গেল কেবিন
কীটনাশকের কাঁচামাল খালাসে কৃষি মন্ত্রণালয়ের পুরোনো নিয়মে ভোগান্তি
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ : আইনমন্ত্রী
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
মাদক ও হতাশা থেকে তরুণদের ফেরাতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই
খাবার পরিবেশনে দেরি, ‘দূরবীন বাংলা’য় হামলা-ভাঙচুর
Link Copied