ফজলুর রহমান বাবুর সঙ্গে গাইলেন সালমা
অভিনেতা ফজলুর রহমান বাবু সময় সুযোগ বুঝে গানেও কণ্ঠ দিয়ে থাকেন। তবে এর আগে গায়িকার সালমার সঙ্গে কখনো কণ্ঠ দেননি তিনি। এবারই প্রথম তারা একসঙ্গে একটি দ্বৈত গানে কন্ঠ দিলেন।
'সখি' শিরোনামের গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। শুক্রবার রাতে ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘শ্রোতারা চমৎকার সুরের গান পছন্দ করেন। এই গানটির সুর ও কথা আমার খুবই ভালো লেগেছে, স্বাচ্ছন্দ্যে গানটি গাইতে পেরেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
সালমা বলেন, ‘বাবু ভাইয়ের সঙ্গে এই প্রথম ডুয়েট গান করলাম। ভালো লাগার মতো একটি গান এটি।’
গীতিকবি তারেক আনন্দ বলেন, ‘দুজনের গায়কী মাথায় রেখেই গানের কথা লিখেছি। সেভাবেই সুর করেছেন এমএমপি রনি। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।’
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত