ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আর্মি স্টেডিয়ামে হবে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ৪:৩১

এখন থেকে বিদেশগামী যাত্রীদের জন্য আর্মি স্টেডিয়ামে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন এ তথ্য জানান। 

তিনি বলেন, এর আগে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা হতো রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি বুথে। কিন্তু সেই হাসপাতালে এখন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। সেটা করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে নির্ধারিত হয়েছে। তাই এ কাজে তাদের ব্যস্ততা বেড়েছে, বিধায় সেখানে অবস্থিত ৮টি আরটি-পিসিআর বুথে এখন আর করোনার নমুনা পরীক্ষা হচ্ছে না।

বিদেশগামী যাত্রীদের প্রতারকদের ফাঁদে পা না দেয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের এ মুখপাত্র বলেন, এক শ্রেণির দালাল চক্রের খপ্পরে পড়ে বিদেশগামী যাত্রীরা কেউ কেউ ভুয়া করোনা সনদ সংগ্রহ করছেন। সরাসরি আর্মি স্টেডিয়ামে চলে যান। অন্যথায় এ ধরনের লেনদেনের জন্য স্বাস্থ্য অধিদফতর দায়ী থাকবে না।

জামান / জামান

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২