ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

গাড়িচাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় ভারতে মন্ত্রীপুত্র গ্রেফতার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২১ দুপুর ১১:১০

ভারতের উত্তরপ্রদেশে লখিমপুর-কাণ্ডের পাঁচ দিন পর গ্রেফতার করা হলো দেশটির কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে। শনিবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আশিসের নামে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

এদিকে উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষক হত্যাকাণ্ডের পর প্রথম থেকেই আশিসকে গ্রেফতারের দাবি তোলে বিরোধীরা। পরে সব মহল থেকেই তাকে গ্রেফতারের দাবি উঠতে থাকে। পরে শনিবার রাত ১১টা নাগাদ গ্রেফতার করা হয় আশিসকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, লখিমপুর খেরি-কাণ্ডে গ্রেফতার হওয়া আশিস মিশ্র মনুর বাবা অজয় মিশ্র। তিনি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গ্রেফতারের আগে শনিবার দীর্ঘ সময় ধরে আশিসকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় ১২ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। করা হয় ৩২টি প্রশ্ন।

ভারতের পুলিশ সূত্রে খবর, পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে আশিসের বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। পরে শনিবার রাতে পুলিশ সাংবাদিকদের জানায়, তদন্তে অসহযোগিতা করছেন আশিস। সে কারণেই গ্রেফতার করা হয়েছে তাকে। রোববার তাকে আদালতে হাজির করা হতে পারে।

গত সপ্তাহে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের সমাবেশে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছিল আশিসের বিরুদ্ধে। কিন্তু ঘটনার দিনই সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন আশিসের বাবা ও দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। তিনি বলেছিলেন, ঘটনার সময় লখিমপুর খেরিতে ছিলেন না আশিস।

যদিও পরে প্রকাশিত একাধিক ভিডিওতে ঘটনাস্থলে আশিসের গাড়ি দেখা যায়। ফলে সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকেও আশিসকে গ্রেফতারের দাবি তোলা হয়। তার পরই শনিবার পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে উপস্থিত হন আশিস। সকাল থেকে রাত পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ।

তবে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া বক্তব্যে একাধিক অসঙ্গতি থাকায় ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগে গ্রেফতার করা হয় আশিসকে।

জামান / জামান

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি

কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০

হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল

হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ