এবার শাহরুখের পাশে জনি লিভার
শাহরুখ খানের দুঃসময়ে এবার তার পাশ দাঁড়িয়েছেন বলিউডের আরেক অভিনেতা কমেডিয়ান জনি লিভার। মাদককাণ্ডে ছেলে গ্রেফতার হওয়ার পর এখন কঠিন এক সময় পার করছেন শাহরুখ খান ও তার পরিবার।
মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে গতকাল আরিয়ান খানের জামিন আবেদন নাকচ হয়েছে। এরআগে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর সালমান খান, মহীপ কাপুর, সীমা খানসহ আরও বেশ কজন অভিনেতা শাহরুখ ও গৌরি খানের পাশে দাঁড়ান।
এবার আরিয়ান খানের জামিমন আবেদন নাকচ হয়ে যাওয়ার পর শাহরুখ খানের সাথে নিজের একটি ছবি শেয়ার করেছেন জনি লিভার। ছবির ক্যাপশনে তিনি সাহস রাখার ইমোজি ব্যবহার করেছেন।
এরআগে আরিয়ান খানের জন্য আবেগি একটা পোস্ট দিয়েছিলেন হৃত্বিক রোশন। আরিয়ান খানের একটা ছবি শেয়ার করে ওই পোস্টে হৃত্বিক লিখেছিলেন- ‘প্রিয় আরিয়ান, জীবন একটি আজব সফর। জীবন দুর্দান্ত, কারণ তোমার দিকে সে সবসময় কঠিন পরিস্থিতি ছুড়ে দেয়। কিন্তু ঈশ্বর মঙ্গলময়। তিনি শুধু কঠিন মানুষদের কঠিন চ্যালেঞ্জ দেন। যখন ভিড়ের মধ্যেও তোমার নিজের মধ্যে নিজেকে স্থির রাখার চাপ অনুভব করতে পারবে, তখনই বুঝবে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন।’
এই পরিস্থিতিতে আরিয়ানকে শান্ত ও ধৈর্যশীল থাকার পরামর্শ দেন হৃতিক। এই চাপের মধ্যে থেকে যেন নিজের ভালোটাকে নষ্ট না করেন, তা-ও বলেছেন বলিউডের গ্রিক গড।
জামান / জামান
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত