ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৬-২০২৬ দুপুর ২:৪৪

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত নিজস্ব তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিয়েছে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার প্রতিবেদনটি জমা দেওয়া হয়। তবে প্রতিবেদনে কী বলা হয়েছে, তা এখনও জানানো হয়নি।

এদিকে আজ (বুধবার) সরকার গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশনের এইচ আর পরিচালক তারিকুল ইসলাম মুকুল বলেন, হাসপাতালের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তা গতকালই সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। আজ সরকারের করা তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করার কথা, এটি করলে আমরাও প্রেস ব্রিফিং করে আমাদের তদন্ত কমিটির রিপোর্ট সবাইকে জানিয়ে দেব। আপাতত রিপোর্টের বিষয় কিছু বলতে চাচ্ছি না।

যদিও এর আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তারা সে সিদ্ধান্ত থেকে সরে আসে। ওই দিন বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। 

গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালে তিন ঘণ্টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর মৃত এক নবজাতকের স্বজন রমনা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন অসংগতি পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, সরকার থেকে করা তদন্ত কমিটির রিপোর্ট মন্ত্রণালয়ে জমা দেবে কমিটি। এখনো জমা দেয়নি। তবে আজই জমা দেবে বলে কমিটির সদস্যরা জানিয়েছেন। তদন্ত কমিটি যেন স্বাধীনভাবে কার্যক্রম সম্পন্ন করতে পারে তার জন্য আমরা অধিদপ্তরের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করছি না।

এমএসএম / এমএসএম

কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে

বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন দুই উপ-পুলিশ কমিশনার

জাতীয় তিন দেশে নতুন কনস্যুলেট খুলছে সরকার

তেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয় চান বন্দরের বার্থ অপারেটররা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫

গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক

পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার

যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা