ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

যে উপায়ে কমাবেন ভ্রমণের খরচ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫-৫-২০২১ দুপুর ১১:৩৪

করোনাকালে নিউ নরমাল লাইফে অভ্যস্ত হয়ে পড়ছেন সবাই। অনেকে ঘোরাঘুরিও শুরু করেছেন। বিশেষ করে কক্সবাজার, সাজেক ও সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রের সাম্প্রতিক ছবি দেখলেই তা বোঝা যায়।

করোনাকালে অনেকের আয় কমেছে। কিন্তু মন তো সেটা মানে না! চাইলে পকেটে থাকা বাজেট দিয়েও ঘুরে আসা সম্ভব। সেক্ষেত্রে ভ্রমণে গেলে কিভাবে খরচের লাগাম টেনে ধরবেন, সে উপায় জানতে হবে।

সাতটি উপায়ে আপনি ভ্রমণের খরচ কমাতে পারবেন। জেনে নিন-

১. প্রতি মাসেই কিছু টাকা রাখুন ভ্রমণ খাতের জন্য। এতে টাকা জোগাড়ের চাপ কমবে।

২. একা বা দুজন না ঘুরে গ্রুপ বেঁধে ঘুরুন। এতে মাথাপিছু খরচ অনেকটাই কমে যায়।

৩. অভ্যন্তরীণ রুটে বাস ও ট্রেন ব্যবহার করুন। নতুন অনেক বাস কোম্পানি রয়েছে, যারা টিকিটে অলিখিত ছাড় দিয়ে থাকে। আর বিদেশে যেতে চাইলে ট্রিপের চার-পাঁচ মাস আগে টিকিট কেটে ফেলুন।

৪. বাইরে ঘুরতে গিয়ে বিলাসি পদে মনোযোগ না দিয়ে সেই স্থানের বিশেষ খাবারগুলো পরখ করে দেখুন।

৫. বিমান যাত্রায় যাতে ব্যাগের ওজনের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে না হয়, সেদিকে খেয়াল রাখুন।

৬. পর্যটনকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহারের চেষ্টা করুন।

৭. পর্যটনকেন্দ্রে গেলে বিশেষ কোনো পণ্য না পেলে কেনার প্রয়োজন নেই।

প্রীতি / জামান

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়

গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত

রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন

গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?

স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন

রাতে আরামের ঘুম পেতে যেসব ব্যায়াম করতে পারেন

রোগা মানুষেরও হতে পারে উচ্চ কোলেস্টেরল

বর্ষায় চুল পড়া কমাতে দামি সিরাম নয়, খেতে হবে যেসব খাবার

পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়

নখের যে ৫ পরিবর্তন হতে পারে ‘গুরুতর রোগের’ সতর্কবার্তা

মৃদু আলো জ্বালিয়ে ঘুমানোর নেতিবাচক দিক জানেন কি?