অপু বিশ্বাসকে দেখে বিশ্বাস হচ্ছে না ভক্তদের!
ভক্তরা তাকে ভালোবাসে ডাকেন ‘ঢালিউড কুইন’ হিসেবে। গত দেড় দশকে তার মতো জনপ্রিয়তা দেশের আর কোনো নায়িকা পাননি। সুতরাং এ খেতাব তাকেই মানায়। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। এরপর অবশ্য মা হওয়ার কারণে দীর্ঘ একটা বিরতি নেন।
মাতৃত্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে অপু বিশ্বাস এখন আবার নিয়মিত কাজ করছেন। সিনেমায় শুটিংয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও উঁকি দিচ্ছেন নানা রূপে। এবার তাকে দেখা গেল ভীষণ সাহসী অবয়বে।
শনিবার (৯ অক্টোবর) ফেসবুকে তিনটি ছবি আপলোড করেছেন অপু বিশ্বাস। সেখানে তাকে দেখা গেছে একেবারে উন্মুক্ত দেহে। খোঁপা করা চুল, মসৃণ সাজ, উন্মুক্ত পিঠ ও কাঁধ, সেই সঙ্গে মিষ্টি হাসি; একেবারে ভিন্ন অবতারে দেখা দিয়েছেন নায়িকা।
এমন আকর্ষণীয় ও সাহসী রূপে অপু বিশ্বাসকে দেখে বিশ্বাসই করতে পারছে না ভক্তরা। মন্তব্যের ঘরে তাকালেই সেটা বোঝা যায়। সাইমুম সাজিদ নামে এক অনুসারী লিখেছেন, ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে’। রাশেদ শিকদার নামের আরেক অনুসারী লিখেছেন, ‘এইটা যে অপু বিশ্বাস, আমি করি না বিশ্বাস। দিদি এ রূপের রহস্য কী?’
কেউ কেউ আবার অপুর সৌন্দর্যের রহস্য নিয়ে নেতিবাচক প্রশ্নও তুলেছেন। এক নারী অনুসারী মন্তব্য করেছেন, ‘এই বয়সে এত সুন্দরী! আপনিও সার্জারি করেছেন নাকি?’
এদিকে অপু বিশ্বাস বর্তমানে কাজ করছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি সিনেমায়। কয়েক দিন আগে সিনেমাটির শুটিং হয়েছিল পাবনার ঈশ্বরদীতে। সেখানে অপুকে দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়। মানুষের ভীড় সামলাতে না পেরে অগত্যা পুরো টিম শুটিং শেষ না করেই ঢাকায় ফিরে আসে।
‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন তরুণ নায়ক জয় চৌধুরী।
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত