ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৬-২০২৬ দুপুর ১১:৩২

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার (৭ জুন) সকালে তিনি মস্কোর উদ্দেশে যাত্রা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
সূচি অনুযায়ী, আগামী ৯ জুন সফর শেষে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরে ঢাকা-মস্কো দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে দুই দেশের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সফর হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে সম্প্রতি নতুন সরকারের পর এটি পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার প্রথম রাশিয়া সফর।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে মস্কো আগ্রহী। একই সঙ্গে ৭ থেকে ৯ জুন পর্যন্ত এ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘের আসন্ন ৮১তম সাধারণ অধিবেশনকে সামনে রেখে বৈশ্বিক বিভিন্ন ইস্যু, বহুপাক্ষিক সহযোগিতা এবং আন্তর্জাতিক নীতিনির্ধারণী বিষয়ে মতবিনিময় হবে এ সফরে।
রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিজ্ঞ কূটনীতিক হিসেবে উল্লেখ করে বলেছে, বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের দেশগুলোর স্বার্থ রক্ষায় তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), জাতিসংঘের কার্যকারিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলোতেও আলোচনার সম্ভাবনা রয়েছে।

Aminur / Aminur

কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে

বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন দুই উপ-পুলিশ কমিশনার

জাতীয় তিন দেশে নতুন কনস্যুলেট খুলছে সরকার

তেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয় চান বন্দরের বার্থ অপারেটররা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫

গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক

পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার

যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা