ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দুই-তিনদিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২৬ দুপুর ১২:২৪

আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ জুন) সকালে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চুক্তি হলে ইরান আর পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও খুলে যাবে।
এদিন ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এনবিএ বাস্কেটবলের ফাইনাল ম্যাচ দেখতে যান ট্রাম্প। সেখানে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মার্কিন প্রেসিডেন্ট পুনরায় জানান, নড়েবড়ে যুদ্ধবিরতির মধ্যে গতকাল ইরান ও ইসরায়েল আবারও পূর্ণ মাত্রার সংঘাতে জড়িয়ে পড়েছিল। কিন্তু তারা আবার একে-অপরের ওপর হামলা বন্ধে রাজি হয়েছে।
ট্রাম্প বলেন, “তারা একে-অপরের ওপর হামলা করছিল। কিন্তু আমার মাধ্যমে উভয়ই হামলা বন্ধে রাজি হয়েছে। আমরা একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে আছি। যেটি হবে ভালো খুবই ভালো চুক্তি। এরমাধ্যমে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।”
“চুক্তির সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি খুলে যাবে। আর চুক্তিটি আগামী দুই থেকে তিনদিনের মধ্যে হতে পারে।”
এদিকে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত ৩৭ বার ইরানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে থাকার কথা বলেছেন। কিন্তু কাঙ্খিত সেই চুক্তিটি এখনো হয়নি।

 

Aminur / Aminur

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ

সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো