আফগানিস্তানে আবারও পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৩
আফগানিস্তানের তিনটি প্রদেশে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, যার ফলে নতুন করে প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে চালানো এই হামলায় অন্তত ১৩ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার (১০ জুন) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশে পৃথকভাবে এসব বিমান হামলা চালানো হয়। নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ রয়েছেন বলে দাবি করেছে আফগান প্রশাসন।
তবে এ হামলা নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। গত কয়েক মাসে দুই দেশের মধ্যে একাধিক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে, যাতে উভয় পক্ষেই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হতাহত হয়েছে।
পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ডে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠী বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশটির ভেতরে হামলা চালাচ্ছে। ইসলামাবাদের দাবি, এসব গোষ্ঠীকে আফগান তালেবান সরকার আশ্রয় দিচ্ছে। তবে কাবুল সরকার বারবার এ অভিযোগ অস্বীকার করে আসছে।
উল্লেখ্য, টিটিপি আফগান তালেবানের আদর্শিকভাবে ঘনিষ্ঠ হলেও এটি পৃথক একটি সংগঠন হিসেবে পরিচিত।
Aminur / Aminur
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার
সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা
অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের
মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প
বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড
মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ