ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ওমান উপকূলে ট্যাঙ্কারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৬-২০২৬ বিকাল ৭:৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের মাঝে ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলার ঘটনায় ট্যাঙ্কারের দুই ক্রু নিখোঁজ ও একজন আহত হয়েছেন। বুধবার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা অ্যামব্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
অ্যামব্রে বলেছে, ইরানের বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত রাখার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি বলছে, অতীতে এ ধরনের হামলার আগে জাহাজের ক্রুদের সামনের অংশে জড়ো হওয়ার জন্য সতর্ক করে দেওয়া হতো। এরপর জাহাজের পেছনের অংশে হামলা চালানো হয়।
আরেকটি সামুদ্রিক নিরাপত্তা সূত্রও জানিয়েছে, জাহাজটিতে সম্ভাব্য মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে জাহাজের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। 
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলেছে, পালাউয়ের নিবন্ধিত একটি রাসায়নিক ও তেলবাহী ট্যাঙ্কার ওমানের সোহার বন্দরের উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ইঞ্জিন কক্ষে অগ্নিকাণ্ডের তথ্য জানিয়েছে। 
ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম সেটেবেল্লো। জাহাজটি থেকে বিপদ সংকেত পেয়ে ওমানের নৌবাহিনী সাড়া দিয়েছে। জাহাজ-ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি আংশিক মালামাল বোঝাই ছিল। এই জাহাজটিকে সবশেষ গত ১ জুন ওমান উপকূলের কাছে শনাক্ত করা হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ডাটাবেজে পাওয়া তথ্যে সেটেবেল্লোর পরিচালনায় ভারত-ভিত্তিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে। তবে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। এরপর গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দর সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালি বিশ্বব্যাপী তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, গত ৮ জুন পর্যন্ত মার্কিন বাহিনী সাতটি জাহাজকে অচল করে দিয়েছে। এ সময়ের মধ্যে অন্তত ১৩৪টি জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য এবং মানবিক সহায়তাবাহী ৪২টি জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী বলছে, সোমবার ম্যারিভেক্স নামের একটি খালি তেল ট্যাঙ্কারকে ওমান উপসাগরে অচল করে দেওয়া হয়েছে। জাহাজটি অবরোধ অমান্য করে ইরানি বন্দরের দিকে যাচ্ছিল।

 

Aminur / Aminur

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ

সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন