বাসায়ই তৈরি করুন দারুণ স্বাদের চিকেন ডোনাট
সাধারণত ডোনাটের নাম শুনলে মনে হয় মিষ্টি জাতীয় কোন খাবার, আসলে কিন্তু তা না। ডোনাট যে শুধু মিষ্টি হয় এমন না। তবে ডোনাট কিন্তু ঝালও হয়। তাই প্রিয়জনদের জন্য বিকেলের নাস্তায় বাসায় তৈরি করুন চিকেন ডোনাট। এই খাবারটি ছোট বড় সকলের পছন্দের খাবার। এই খাবার দোকানে ভিন্ন ধরনের স্বাদ ও ফ্লেভারে পাওয়া যায়। তবে বাসায় গরম গরম ডোনাটের স্বাদই অন্যরকম। আজকের আয়োজনে জানাবো বাসায় কিভাবে তৈরি করবেন চিকেন ডোনাট।
উপকরণ
১. চিকেন - ২৫০ গ্রাম
২. গোলমরিচের গুঁড়ো- ১/২ টেবিল চামচ
৩. গরম মসলার গুঁড়ো-১/২টেবিল চামচ
৪. ধনে গুঁড়ো-১টেবিল চামচ
৫. জিরে গুঁড়ো-১ টেবিল চামচ
৬. মরিচ গুঁড়ো-১ চা টেবিল চামচ
৭. আদা-রসুন বাটা-১ টেবিল চামচ
৮. পেঁয়াজ কুচি-আধ কাপ
৯. কাচামরিচ কুচি - ২ টেবিল চামচ
১০. ধনেপাতা কুচি-৩ টেবিল চামচ
১১. আলুসেদ্ধ - ৩টি
১২. ময়দা-১/২ কাপ
১৩. কর্নফ্লাওয়ার - ২ টেবিল চামচ
১৪. ডিম- ৪টি
১৫. ব্রেড ক্র্যাম- পরিমাণমতো
১৬. তেল-পরিমাণমতো
১৭.লবল - স্বাদমতো
প্রণালি
প্রথমে একটি পাত্রে চিকেন কিমা নিন। এখন এতে পেঁয়াজকুচি, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচামরিচকুচি, সেদ্ধ আলু, ডিম, লবণ ও ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার হাতে ঘি মাখিয়ে মসলায় মাখানো চিকেন কিমা ডোনাট আকারে তৈরি করুন। তারপর ফ্রাইপ্যানে ঘি দিন। সবশেষে ডোনাটগুলো ব্রেডক্র্যামে জড়িয়ে গরম ঘিতে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন ডোনাট।
প্রীতি / প্রীতি
জামরুল খাবেন যে কারণে
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ