ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

চীনে ভয়াবহ বন্যা : প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ১২:১৮

গেল সপ্তাহ থেকে মুষলধারে বৃষ্টির কারণে বন্যার কবলে পড়েছে চীনের উত্তরাঞ্চলীয় সানজি প্রদেশ। ভয়াবহ বন্যায় এই প্রদেশের ৭০ টির বেশি জেলা ও শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভৃমিধস এবং ঘরবাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ। 

চীনের আবহাওয়া অফিস স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, উদ্ধার অভিযান চালানো হচ্ছে, কিন্তু ভারি বৃষ্টি এবং ঝড়ো বাতাসে কাজ করতে সমস্যা হচ্ছে উদ্ধারকর্মীদের। 

স্থানীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার  তথ্য অনুযায়ী ১ লাখ ২০ হাজার মানুষকে এরইমধ্যে জরুরী ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। 

বন্যাকবলিত এলাকায় ভূমিধসে চার পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। 

এই বছরের শুরুতে চীনের হেনান প্রদেশের বন্যার চেয়ে এই বন্যার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। 

সানজির প্রাদেশিক রাজধানী তাইয়ুয়ান গেল সপ্তাহে প্রায় ১৮৫ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। 

তাইয়ুয়ানের উদ্ধারকর্মীরা আটকে পড়া মানুষদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন এবং বলছেন, একে একে সবাইকে উদ্ধার করা হবে। এছাড়া শিশুদের কাঁধে করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শও দেওয়া হচ্ছে। 

সানজি একটি প্রধান কয়লা উৎপাদনকারী প্রদেশ। তবে টানা বৃষ্টি এবং বন্যার কারণে বর্তমানে খনি এবং রাসায়নিক কারখানার কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে দেশটির সরকার। 

সূত্র: বিবিসি

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত