বিগ বসে রাজ কুন্দ্রাকে নিয়ে সালমান খানের ঠাট্টা, হতবাক শামিতা
জমে উঠেছে বিগ বস সিজন-১৫। জঙ্গলে বেঁচে থাকার লড়াইয়ে প্রতিযোগীদের যুদ্ধ জারি। সে লড়াইয়ে ইতিমধ্যেই একে অপরের মুখোমুখি প্রতিযোগীরা। এমনকি কয়েকদিনের মধ্যেই বিশাল কোটিয়ান ও আফসানার ঝগড়া, প্রতীক সেহেজপাল ও জয় ভানুশালির বাকবিতণ্ডা জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। মাঝে মাঝেই একে অপরের সঙ্গে বিতর্কে জড়িয় পড়ছে বিগ বসের সদস্যরা। তাদের ঝামেলা মেটাতে পারেন একমাত্র এই শোয়ের সঞ্চালক সালমান খান। প্রতিযোগীদের মনোমালিন্য মিটিয়ে ঘরে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রতি শনিবার তিনি হাজির হন। সেই মতোই গত শনিবার এসে মজার ছলে চমকে দিলেন শামিতা শেট্টিকে।
তবে শুধু বকাবকি নয়,সঞ্চালক সালমান খান জনপ্রিয় বিগ বসের মঞ্চে তার জোকসের জন্য। সম্প্রতি স্পেশাল এপিসোডে মজায় মজায় রাজ কুন্দ্রাকে নিয়ে সেরকমই একটি কথা বলে বসলেন বলিউডের ভাইজান। তার সেই কথা শুনে চমকে উঠেলেন রাজ কুন্দ্রার শ্যালিকা শামিতা শেট্টি। এদিন এপিসোডের শুরুতেই প্রতীক সেহেজপালকে বকাবকি করেন সলমন। সম্প্রতি বিধি পাণ্ডেয়া যখন গোসল করছিলেন সেই সময়ই বাথরুমের লক ভেঙে ফেলেন প্রতীক। সেই নিয়েই ঝগড়া বাঁধে ঘরে। প্রতীকের পাশে দাঁড়ান নিশান্ত।
এদিন দুইজনের উপরেই চিৎকার করেন সালমান খান। প্রতীক ভুল করেছে এটা জেনেও কেন নিশান্ত তার পাশে দাঁড়িয়েছেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। এরপরই মুড বদলে হঠাৎই করণ কুন্দ্রাকে রাজ কুন্দ্রা বলে ডেকে বসেন ভাইজান। সালমান খানের এমন ডাকে চমকে যান শামিতা শেট্টি। তবে পরে হেসে ফেলেন নায়িকা।
একটি সাক্ষাৎকারে করণ জানিয়েছিলেন, অনেকেই তাকে রাজ কুন্দ্রার সঙ্গে গুলিয়ে ফেলেন। তিনি বলেন, প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে মজাই লাগত কিন্তু পরবর্তীকালে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিছুদিন আগেই পর্নোগ্রাফি মামলায় নাম গ্রেফতার হয়েছিলেন রাজ। আপাতত জামিনে মুক্তি পেয়েছেন তিনি। রাজের গ্রেফতারির সময় বিতর্কের মুখে পড়েছিল শিল্পা শেট্টি সহ তাঁর পরিবার। একটি সাক্ষাৎকারে শামিতা জানিয়েছিলেন, রাজের গ্রেফতারির সময় বিগ বস ওটিটি তাকে বাঁচিয়ে দিয়েছে। না হলে সেই সময় তাকেও বিতর্কের মুখে পড়তে হত। এরকম পরিস্থিতিতে বিগ বসের ঘরে রাজের নাম শুনে স্বভাবতই চমকে ওঠেন নায়িকা।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত