মিসরের প্রশংসায় বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতিতে মিসরের মধ্যস্থতায় ধন্যবাদ জানিয়েছে। সোমবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, এ সময় দুই নেতা টানা ১১ দিনের যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সেখানে আরো বেশি সহযোগিতা পাঠানোর বিষয়েও কথা বলেন তারা। তবে এ সাহায্য যেন গাজার কোনো রাজনৈতিক দলের কাছে না গিয়ে সেখানকার সাধারণ মানুষের নিকট পৌছায় সে বিষয়েও সতর্ক করেছেন তারা।
ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে নিজের দল ডেমোক্র্যাট পার্টির সমালোচনার মুখে পড়তে হয়েছে বাইডেনকে। এছাড়া বিশ্বব্যাপীও নানাভাবে সমালোচনার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন।
গত শুক্রবার মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি হয়। এছাড়া গত সপ্তাহে যুদ্ধক্ষেত্র গাজার সংস্কারে ৫০০ মিলিয়ন ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি।
যুদ্ধ চলাকালিন ১১ দিনে ইসরায়েলি হামলায় ২৫০ ফিলিস্তিনির মুত্যু হয়। আহত হয়েছে অন্তত ২ হাজার মানুষ। এছাড়া ধ্বংস হয়েছে গাজার বহু স্থাপনা। অপরদিকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ৪ হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। এতে বিদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়। শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতিরোধের মধ্যে গত ২১ মে মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নেয় দখলদার ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি বাহিনী রমজান মাসের শেষদিকে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালায় এবং জেরুজালেমের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা চালায়। সেখানে পরিস্থিতির অবনতি হলে ইসরায়েলকে চূড়ান্ত সময়সীমা সময় বেঁধে দেয় হামাস এবং পরবর্তীতে দখলদারদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক