ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ইন্দোনেশিয়ায় যুগলকে রেকর্ড ১৪০টি বেত্রাঘাত, তরুণী অজ্ঞান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১-১-২০২৬ দুপুর ২:২৩

মদ্যপান ও বিবাহবহির্ভূত যৌনতার অভিযোগে ইন্দোনেশিয়ায় এক যুগলকে জনসমক্ষে ১৪০টি বেত্রাঘাত করেছে ইন্দোনেশিয়ার নীতিপুলিশ। একের পর এক বেতের আঘাত সহ্য করতে না পরে একসময় ওই যুগলের তরুণী অজ্ঞান হয়ে পড়েন, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই নারীর বয়স মাত্র ২১ বছর। গতকাল শুক্রবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ঘটেছে এই ঘটনা। স্থানীয় ও প্রশাসনসূত্রে জানা গেছে, এর আগে কখনও একবারে কারো ওপর এত বেত্রাঘাতের নজির নেই।
জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় প্রদেশের সংখ্যা মোট ৩৮টি। এগুলোর মধ্যে একমাত্র আচেহ প্রদেশে  সাধারণ আইনের পাশাপাশি কট্টর শরিয়া আইন ও শরিয়াপন্থি বিচারব্যবস্থা প্রচলিত। সেই শরিয়া আইনে মদ্যপানের জন্য ৪০টি এবং বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক স্থাপনের জন্য শাস্তি হিসেবে ১০০টি বেত্রাঘাতের বিধান রয়েছে।
যেহেতু ওই যুগলের বিরুদ্ধে এ দু’টি অপরাধের অভিযোগ উঠেছে, তাই দুই অপরাধের শাস্তিই প্রদান করা হয়েছে তাদের।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওই যুগলসহ মোট চারজনকে বেত্রাঘাত করা হয়। শরিয়া আদালতের রায় কার্যকর করতে মঞ্চে জনসম্মুখে প্রকাশ্যে ওই তরুণী বেত্রাঘাত করছিরেন ৩ জন নারী পুলিশ সদস্য। একের পর এক বেতের আঘাতে প্রথমে ওই তরুণী কাঁদছিলেন— পড়ে একসময় মঞ্চে লুটিয়ে পড়েন। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই নারী চিকিৎসাধীন আছেন।
আচেহ প্রদেশে এর আগেও বেত্রাঘাত জনিত কারণে গুরুতর অসুস্থতার ঘটনা ঘটেছে।

 

Aminur / Aminur

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু