চার নাটকে চিত্রনায়িকা তানিন সুবহা
চার চারটি নাটকের কাজ শেষ করলেন চিত্রনায়িকা তানিন সুবহা। সেগুলো হলো- ‘শালি বউ’, ‘মাতাল প্রোডাকশন’, ‘দ্য জঙ্গল’ ও ‘লাভার ৪২০’। এই চারটি নাটকেই প্রধান চরিত্রে রয়েছেন তানিন সুবহা। তার বিপরীতে আছেন অভিনেতা ও পরিচালক সিদ্দিকুর রহমান।
এছাড়া আরও অভিনয় করেছেন পিংকি, ইমরান হোসাইন আজান, সাইফ সাইফুলসহ অনেকে। রাজশাহী, বগুড়া ও রংপুরের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকগুলোর দৃশ্যধারণ সম্পূর্ণ হয়েছে। ফাইভ স্টার ড্রামার ব্যানারে নাটকগুলো নির্মিত হয়েছে।
এ প্রসঙ্গে তানিন সুবহা জানান, ‘কাজগুলো নিয়ে আমি বেশ আশাবাদী। করোনার পরে ঢাকার বাইরে প্রথম কাজ করলাম। ফাইভ স্টার ড্রামা টিমের সবাই মিলে আনন্দের সঙ্গে কাজ করেছি। গ্রামীণ গল্পের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাটকগুলো। এই কাজের সঙ্গে যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ। ফাইভ স্টার ড্রামার সঙ্গে প্রথম কাজ করলাম। তাদের জন্য শুভকামনা।’
তানিন সুবহা বর্তমানে সিনেমা, নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, বিগ বাজেটের মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত। সামনে তার ‘ঘর-শ্বশুর’ নামে একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু হতে যাচ্ছে। এটি রচনা ও পরিচালনা করেছেন হুমায়ুন কাবেরি।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত