‘সুপার ডান্সার’-এ চ্যাম্পিয়ন ‘শিল্পার ফেবারিট’ ফ্লোরিনা
‘সুপার ডান্সার ফোর’-এর ট্রফি জিতে নিলেন আসামের ছোট্ট মেয়ে ফ্লোরিনা গগাই। শনিবার রাতে হয় এবারের সিজনের গ্র্যান্ড ফিনালে। সেখানে বিচারকের আসনে ছিলেন যথারীতি শিল্পা শেঠি, গীতা কাপুর ও অনুরাগ বসু। ফাইনালে প্রতিযোগী ছিল পাঁচ জন। বাকি চারজনকে টপকে শেষ পর্যন্ত জয়ের মুকুট ওঠে ফ্লোরিনার মাথায়।
শো-এর প্রথম থেকেই মিষ্টি কথা আর দারুণ ডান্স দিয়ে সকলের মন জয় করে নিয়েছিল আসামের ৭ বছর বয়সী শিশু ফ্লোরিনা। বিশেষ করে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি তো ফ্লোরিনা বলতে পাগল ছিলেন। বাকি দুই বিচারকও তার কথা ও ডান্সে মুগ্ধ ছিলেন। স্বভাবতই ফ্লোরিনার জয়ে খুশি গোটা সেট।
শনিবারের রাতে ট্রফির পাশাপাশি সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের পক্ষ থেকে ফ্লোরিনার হাতে তুলে দেওয়া হয় ১৫ লাখ টাকার চেক। পাঁচ লাখ টাকা দেওয়া হয় ফ্লোরিনার কোরিওগ্রাফার ‘গুরু’ তুষার শেঠিকে। ফাইনালে দ্বিতীয় হয়েছে কর্ণাটকের বেলগমের পৃথ্বীরাজ। পাঞ্জাবের সঞ্চিত চান্না তৃতীয়, মধ্যপ্রদেশের নীরজা তিওয়ারি চতুর্থ স্থান লাভ করে। তাদের সকলকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে এক লাখ টাকা করে।
এর পাশাপাশি ‘সুপার ডান্সার ফোর-এর পাঁচ ফাইনালিস্টই পেয়েছে একটি করে এয়ার পিউরিফায়ার এবং শো-এর পার্টনার ব্যাংকের থেকে ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট।
‘সুপার ডান্সার ফোর’ বিজেতা ঘোষিত হওয়ার পর ফ্লোরিনা বলে, ‘আমি জানি না আমার কী বলা উচিত। আমার খুব আনন্দ হচ্ছে। আমাকে যারা ভোট আর ভালোবাসা দিয়েছে সকলকে ধন্যবাদ জানাই। তুষার ভাইয়াকেও অনেক অনেক ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য, আমাকে শেখানোর জন্য। সুপার ডান্সার আমাকে অনেক নতুন নতুন বন্ধু দিয়েছে। আমি নাচ করে যেতে চাই। নতুন নতুন ডান্স শিখতে চাই।’
বিচারক শিল্পা শেঠি বলেন, ‘ফ্লোরিনা আর তুষারের জয়ে আমি খুবই আনন্দিত। এটা আমার জন্য গর্বের মুহূর্ত। শো-এ ফ্লোরিনার গোটা জার্নিটাই প্রশংসাযোগ্য। ও যেভাবে নিজেকে একজন পেশাদার নৃত্যশিল্পী হিসেবে ট্রেনড করেছে তাতে আমি খুশি। ও ট্রফি জেতার যোগ্য। আমি আশা করি, ও জীবনে এভাবেই এগিয়ে যাবে।’
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত