যে কারণে বিয়ের সাজে মালাইকা
বলিউড অভিনেতা-প্রযোজক আরবাজ খানের সঙ্গে সংসার অনেক আগেই ইতি টেনেছেন আইটেম কন্যা মালাইকা অরোরা। এখন ঘর ‘বেঁধেছেন’ আরেক বলিউড তারকা অর্জুন কাপুরের সঙ্গে।
থাকছেন একসঙ্গেই। তবে বিয়ে এখনও করা হয়ে ওঠেনি এই বলিউড জুটির। তাই মাইলাইকা যে বিয়ের পিঁড়িতে বসতে পারেন, সে গুঞ্জনও আছে। এবার যেমন এই অভিনেত্রীকে বিয়ের সাজে দেখে অনেকেই চমকে গেছেন। তাদের জন্য আসল খবর হলো, বিয়ে করেননি ‘ছাইয়া ছাইয়া’খ্যাত এই নায়িকা। শুধু ল্যাকমে ফ্যাশন উইকে অংশ নিয়েছিলেন।
উইকের শেষ দিনে ডিজাইনার লেবেল ‘অন্নু'স ক্রিয়েশন’র শো স্টপার হিসেবে দেখা মিললো সুপারমডেল মালাইকার। ডিজাইনার অন্নু প্যাটেলের ডিজাইনে লাল লেহেঙ্গায় ঠিক যেন নতুন কনে!
নিজের ইনস্টাগ্রামে মালাইকা সেদিনের ফ্যাশন শোর ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, মাথায় থাকা ওড়না উঠিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছেন তিনি।
এদিকে, এমটিভির মডেল হান্ট শো ‘সুপার মডেল’র বিচারকের আসনে দেখা যাচ্ছে মালাইকাকে। সেখানেই তিনি জানিয়েছিলেন, তাকে সবচেয়ে ভালো বুঝতে পারেন অর্জুন। তিনি কী চান, কিসে রাগ হয়, কিসে মন ভালো হয়—তা অর্জুনের থেকে ভালো কেউ বোঝে না। বোঝাই যায়, বেশ ভালো কাটছে তাদের দিন।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত