দেশে ফিরেছেন ৬৪১৬৩ হাজি
পবিত্র হজ পালন শেষে মোট ৬৪ হাজার ১৬৩ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত ১৭০টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়।
বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা ৬৪ হাজার ১৬৩ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯ হাজার ৮৪৪ জন রয়েছেন।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৯টি, সৌদি এয়ারলাইন্স ৫৯টি এবং ফ্লাইনাস ২২টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।
চলতি বছর সৌদি আরবে মোট ৫৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। মক্কায় ৩৭, মদিনায় ১৬ ও জেদ্দায় একজনের জনের মৃত্যু হয়েছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৪১৫ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ১০ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
Aminur / Aminur
কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে
বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির
ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন দুই উপ-পুলিশ কমিশনার
জাতীয় তিন দেশে নতুন কনস্যুলেট খুলছে সরকার
তেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয় চান বন্দরের বার্থ অপারেটররা
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক
পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার