‘পরীমনিকে দেখতে শুটিং স্পটে বাজার বসে গেছে’
গেল কয়েকমাস আলোচিত চিত্রনায়িকা পরীমনির ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে বলা যায়। মাদককাণ্ডে গ্রেপ্তার হয়ে ছিলেন কারাগারে। এরপর কয়েক দফায় জামিন আবেদন করে সেসব ঝামেলা থেকে মুক্তি পান। এসবের কারণে আদালতে যাওয়াটা যেন তার এখন নিত্যদিনের কাজ হয়ে ওঠেছিলো। অবশেষে সব ঝামেলা চুকিয়ে পরী ফিরলেন শুটিংয়ে।
গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘গুনিন’ দিয়ে ফিরলেন তিনি। আজ ১১ অক্টোবর থেকে শুরু করেছেন দৃশ্যায়নের কাজ। প্রথম দিন থেকেই অংশ নেওয়ার কথা ছবির দুই প্রধান শিল্পী শরিফুল রাজ ও পরীমনির। যদিও এসব তথ্য গোপন রাখতে চান ‘মনপুরা’-খ্যাত এ নির্মাতা।
তিনি বলেন, ‘পরীমনি শুটিং করছেন শুনেই চারদিকে হইচই পড়ে গেছে। লোকে লোকারণ্য। বাজার বসে গেছে রীতিমতো। সেজন্য একটু বেকায়দায় আছি। বাধ্য হয়ে শুটিংয়ের নতুন লোকেশনটা গোপন রাখতে চাইছি। শান্তিতে কাজটা করতে চাই।’
‘গুনিন’ সিনেমায় পরী-রাজ ছাড়া অভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম প্রমুখ।
প্রীতি / প্রীতি
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে