ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আইএস শীর্ষ নেতা সামি জসিম ইরাকে আটক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২১ দুপুর ১০:৩০

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটস 'আইএস' এর অন্যতম শীর্ষ নেতা সামি জসিম আল-জাবুরিকে আটকের ঘোষণা দিয়েছে ইরাক। 

দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদিমি জানিয়েছেন, ইরাকি নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা অভিযানে আটক হয়েছেন সামি জসিম। এই অভিযান ইরাকের বাইরে হয়েছে বলেও জানান তিনি। 

তবে কোথায় এবং কখন অভিযান হয়েছে কিংবা আটক আইএস নেতা সামি জসিমকে ইরাকে আনা হয়েছে কিনা তা স্পষ্ট জানা যায়নি। 

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী যখন ইরাকে আগ্রাসন চালায় সেই সময় ইরাকি আল কায়েদা নেতা আবু মুসাব আল জারকাউয়ির কাছে আনুগত্যের শপথ নেন সামি জসিম।

২০১২ সালে তার সঙ্গে আইএস প্রতিষ্ঠাতা আবু বকর আল-বাগদাদির সাক্ষাৎ হয়। পরে তিনি আইএসের বিচার, আর্থিক এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নেন বলে জানা গেছে। 

এদিকে ইরাকের ন্যাশনাল সিকিউরিটি বিভাগের এক সিনিয়র কর্মকর্তাও এমনটাই জানিয়েছেন। 

২০১৪ সালে ইরাক-সিরিয়ার সীমান্তের কিছু অংশ ও সীমান্তবর্তী বেশ কিছু এলাকা দখল করে আলাদা রাষ্ট্র ঘোষণা করে আন্তর্জাতিক ইসলামি জঙ্গিগোষ্ঠী আইএস। 

২০১৫ সালের সেপ্টেম্বরে সামি জসিমকে শীর্ষ বৈশ্বিক সন্ত্রাসীর তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। তার মাথার দাম ঘোষণা করা হয় ৫০ লাখ ডলার।

সূত্র: বিবিসি, গার্ডিয়ান

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত