ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কয়লা সংকট, অন্ধকারে ঢাকতে পারে ভারতের কয়েক রাজ্য


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২১ দুপুর ১০:৫৯

কয়লা সংকট ভয়াবহ রূপ ধারণ করেছে ভারতে। জ্বালানি না থাকায় বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এরই মধ্যে কয়েকটি রাজ্যে লোডশেডিং শুরু হয়েছে। সংকট না মিটলে অনেক রাজ্যে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বিদ্যুৎ পরিষেবা।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ ও টিভি নাইনের খবরে বলা হয়েছে, একের পর এক শহরে বিদ্যুতের অভাব দেখা দিয়েছে। বিদ্যুৎ সংকট আরও প্রকট হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বেঙ্গালুরু। সামাজিক মাধ্যমে এ বিষয়ে পোস্ট করেছে রাজ্যের বিদ্যুৎ সরবরাহ সংস্থা।

কিছুদিন আগেই কেন্দ্রকে কয়লা সরবরাহ বাড়ানোর আর্জি জানিয়ে চিঠি লিখেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তারপরই বিদ্যুৎ সঙ্কটের বিষয়টি সামনে আসে।

সোমবারই মহারাষ্ট্রের ১৩টি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশনের জানিয়েছে, অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো। এর ফলে সে রাজ্যে ৩ হাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে।

কয়লার ঘাটতির ফলে প্রতিদিন পাঞ্জাবে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। বিহার, রাজস্থান এবং ঝাড়খণ্ডে দিনে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকছে বলে জানা গেছে।

কর্ণাটক ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও কয়লার সরবরাহ বাড়ানোর জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন। কয়লার ঘাটতির জন্য মোদি সরকারকে দায়ী করেছে ভারতের জাতীয় কংগ্রেস। তাদের আশঙ্কা, পেট্রোলের দাম বৃদ্ধির পর এখন বিদ্যুতের হার বাড়ানো হতে পারে।

ভারতে ১৩৫টি কেন্দ্র থেকে মোট তাপবিদ্যুৎ উৎপাদন হয়। সূত্রের খবর অনুযায়ী, এর অর্ধেকের বেশি জায়গায় ৩-৪ দিনের বেশি বিদ্যুৎ উৎপাদনের মতো কয়লা মজুদ নেই বলে খবরে বলা হয়েছে।

এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, যদি কেন্দ্রীয় সরকার বিদ্যুৎকেন্দ্রে কয়লার ঘাটতি দ্রুত সমাধান না করে তবে দিল্লি বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে পারে। তিনি সঙ্কট সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আহ্বান জানান।

তবে পরিস্থিতি এতটা জটিল নয় বলে জানিয়েছেন দেশটির বিদ্যুৎ মন্ত্রী আর কে সিংহ। তিনি দাবি করেন, ভারতে বিদ্যুৎ সঙ্কটের আশঙ্কা অতিরঞ্জিত। চাহিদা মেটাতে দেশে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে। কয়লার ঘাটতি নিয়ে অহেতুক আতঙ্ক তৈরি করা হয়েছে। এটি গেইল এবং টাটার ভুল যোগাযোগের কারণে হয়েছে।

কে সিংহ বলেন, আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ আছে। আমরা সারা দেশে বিদ্যুৎ সরবরাহ করছি। যাদের চাহিদা রয়েছে, আমাকে তারা অনুরোধ করুক। আমি তেমন সরবরাহ করব।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত