ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ২


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২১ দুপুর ১১:২০

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগোর কাছে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। একটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে স্থানীয় সময় গতকাল সোমবার (১১ অক্টোবর) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে এপি।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।বিমান বিধ্বস্ত হওয়ার পর স্কুল ক্যাম্পাসের পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়িও আগুনে পুড়েছে। ক্যালিফোর্নিয়ার সান্টি শহরে ঘটা এই দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া আগুনে কমপক্ষে দু’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বিধ্বস্ত এই বিমানটি সি৩৪০ মডেলের একটি দুই ইঞ্জিন বিশিষ্ট। সোমবার বিমানটি সান দিয়াগোর মন্টেগোমেরি ফিল্ড থেকে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ইউমাতে উদ্দেশ্যে যাচ্ছিল।

তবে উড্ডয়নের পরপরই বিমানটিতে সমস্যা দেখা দেয় এবং সেখানকার একটি মাধ্যমিক স্কুলের পাশে গিলেস্পি ফিল্ডে সেটি অবতরণের চেষ্টা করে। তবে এর আগেই বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় দু’জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আহত দু’জনকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন, তা এখনও জানা যায়নি।

 

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত