ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল : সুজিত রায় নন্দী


প্রেস রিলিজ  photo প্রেস রিলিজ
প্রকাশিত: ১২-১০-২০২১ দুপুর ১২:২৩

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল। গত সোমবার (১১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মুগদা সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে মঙ্গল প্রদীপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুজিত রায় নন্দী আরো বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন, গরিব মেহনতি মানুষের দল আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরিব মেহনতি মানুষের পাশে সব সময়ই ছিলেন এবং তাদের জন্য সব সময় কাজ করে গেছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাও সেই গরিব মেহনতী মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন।

দেশের মানুষের আজ সামাজিক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দরিদ্র, সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ, দুর্নীতি, মাদকের স্থান নেই। পূজা কমিটির সভাপতি সংকর রায়ের সভাপতিত্বে মুগদা ৬নং আওয়ামী লীগ সাধারণ সম্পদক গোলাম কিবরিয়া খান রাজার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- পূজা কমিটির প্রধান উপদেষ্টা সুপ্রিয়া ভট্টাচার্য, সংগঠনের সাধারণ সম্পাদক দয়াল রায়, সাবেক ছাত্রলীগ নেতা সুমন প্রমুখ।

এমএসএম / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন