হঠাৎ লাঠি দিয়ে যশকে মারতে গেলেন নুসরাত!
যশ দাশগুপ্ত আর নুসরাত জাহানের সম্পর্ক যত দিন যাচ্ছে, ততই যেন নতুন নতুন রং নিচ্ছে। রবিবার যশের জন্মদিনে বিস্ফোরক মন্তব্য করে খবরে এসেছেন নুসরাত। পরিষ্কার জানিয়েছেন, যশ তাদের সন্তানের ব্যাপারে কোনও দিন আপত্তি করেনি। এমনকী, অভিনেতাও জানিয়েছেন নুসরাতের সাফ কথা ছিল যশ দায়িত্ব নিতে না চাইলেও এই সন্তানকে তিনি পৃথিবীতে আনবেন।
কাল গোটা দিন নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরি ছিল যশকে নিয়ে। ‘ড্যাড’, ‘হাজবেন্ড’ লেখা কেক কেটেছেন, ‘মাইন’ আর লাভ সাইন দিয়ে ছবি শেয়ার করেছেন। অর্থাৎ, আকারে-ইঙ্গিতে মেনেই নিয়েছেন বিশ্বকর্মা পূজায় তার সিঁথিতে যে সিঁদুর দেখা গিয়েছিল, তা ছিল যশের নামেই। খবর হিন্দুস্তান টাইমসের
সোমবার যশরক জুটিকে দেখা গেল পূজা মণ্ডপে। পূজার বিচারক হিসেবে নানা মণ্ডপ ঘুরে দেখলেন তারা। আর সেই সময়তেই ঢাকি ও পূজা উদ্যোক্তাদের অনুরোধ রাখতে যশের সঙ্গে ঢাক বাজাতে দেখা গেল তাকে। সেই সময় হঠাৎই লাঠি দিয়ে যশকে মারতে যান নুসরাত। যা দেখে চমকে যান যশও। তারপর যশের গা ঘেঁষে দাঁড়িয়ে হাসি-ঠাট্টার মধ্যে দিয়ে পূজা উপভোগ করতে দেখা গেছে।
আর সেই ভিডিও সামনে আসতেই একরাশ কটাক্ষ উড়ে এসছে নুসরাতকে ঘিরে। এমনিতেই নানা কারণে বারবার সমালোচিত হচ্ছেন নায়িকা। তারপর সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রথম থেকেই একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছিলেন। যদিও ছেলের জন্মের পর যশকেই বাবা হিসেবে জানিয়েছেন তিনি। কারও কারও দাবি, ‘একজন জননেতা, একজন তারকা হিসেবে নুসরাতের উচিত সমাজের জন্য নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা। নিজের নানা কেচ্ছা দিয়ে সমাজকে কলুষিত করা নয়।’
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত