কী কী পেলেন ‘ডান্স দিওয়ানে’র চ্যাম্পিয়ন পীযূশ ও রূপেশ?
লম্বা সফরের পর শেষ হলো নাচের রিয়্যালিটি শো ‘ডান্স দিওয়ানে’র তৃতীয় সিজন। এবারের সিজনের চ্যাম্পিয়ন ঘোষিত হলেন পীযূশ গরভেলে ও রূপেশ সোনি। রবিবার রাতে অনুষ্ঠিত হয় তৃতীয় সিজনের গ্র্যান্ড ফিনালে। এদিন ট্রফি জিতে বরাবরের মতো সকলের মন জয় করে নেন শো-এর অন্যতম সেরা দুই প্রতিযোগী পীযূশ আর রূপেশ।
কিন্তু এত কষ্ট, পরিশ্রম আর কঠোর অনুশীলন শেষে চ্যাম্পিয়ন হয়ে কী কী উপহার পেলেন পীযূশ আর রূপেশ? ভারতীয় মিডিয়া সূত্রে খবর, ‘ডান্স দিওয়ানে থ্রি’র ট্রফির পাশাপাশি তারা পেয়েছেন ৪০ লাখ টাকা এবং মারুতি সুজুকি এস-প্রেস মডেলের একটি গাড়ি।
এবারের সিজনে বিচারক হিসেবে দেখা গেছে বলিউডের সুপারস্টার নায়িকা মাধুরী দীক্ষিতকে। আরও ছিলেন কোরিওগ্রাফার ধর্মেশ ও তুষার। এবারের সিজনের সঞ্চালকের ভূমিকায় ছিলেন কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া।
ট্রফি জেতার পর রূপেশ বলেন, ‘আমার এখনও বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে স্বপ্ন সত্যি হল। মাধুরী ম্যাম, ধর্মেশ স্যার আর তুষার স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আর পীযুশকে সঠিক পথ দেখানোর জন্য। দর্শকদেরও ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের পাশে ছিলেন এবং আমাদের জন্য ভোট করেছেন।’
পীযূশ জানান, ‘এটা আমার আর আমার পার্টনার রূপেশের জন্য একটা বড় জয়। এত বড় মানের তারকা বিচারকদের সামনে পারফর্ম করা, তাদের থেকে শেখার সৌভাগ্য কয়জনের হয়। এই শো আমাদের ভবিষ্যতের চলার পথে অনেকগুলো দরজা খুলে দিয়েছে।’
‘ডান্স দিওয়ানে থ্রি’র গ্র্যান্ড ফিনালেতে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানে মিঠুন আর মাধুরীর ডান্স ছিল এদিনের অন্যতম সেরা মুহূর্ত। ‘প্রেম প্রতিজ্ঞা’ ছবির ‘পেয়ার কাভি কম নেহি কারনা’তে পারফর্ম করেন তারা।
প্রীতি / প্রীতি
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে