ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

৯০ আর ২০২১-এর পটভূমি এক নয় : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২১ দুপুর ১:৫৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৯০ আর ২০২১-এর পটভূমি এক নয়। সুতরাং গণঅভ্যুত্থান করে সরকার পতনের দিবাস্বপ্ন বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে। মঙ্গলবার (১২ অক্টোবর) সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

‘সরকারকে আর সময় দেয়া যায় না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারকে সময় নির্ধারণ করে দেয়ার উনি কে? সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে দেশের সংবিধান ও এ দেশের জনগণ। আর ক্ষমতা দেয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং দেশের ভোটাররা।

বিএনপি প্রেসক্লাবকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে মন্তব্য করে তিনি বলেন, জাতীয় প্রেসক্লাবে সাধারণত সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠন সভার আয়োজন করে থাকে। বিএনপি এখন প্রেসক্লাবের ভেতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ ও অগ্রহণযোগ্য।

ইউপি নির্বাচনে প্রার্থী মনোনয়নের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিভিন্ন জেলা থেকে দলীয় প্রার্থীর নাম পাঠানো হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তথ্য গোপন এবং নানা অনিয়ম ও জালিয়াতি করে কেন্দ্রে নাম পাঠানো হচ্ছে। যারা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণ হলে সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রায় দুই বছর যারা অপেক্ষা করেছেন তাদের ভোগান্তি শেষ হতে যাচ্ছে। প্রায় সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণ কার্যক্রম গত ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এসব ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণকাজ শেষ হবে। গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং ও বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য বিআরটিএসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।

একই সঙ্গে গত ১০ অক্টোবর থেকে ২ লেন বিশিষ্ট ভেহিকেল ইন্সপেকশন সেন্টারের (ভিআইসি) একটি লেন থেকে গ্রাহকদের সেবা দেয়া হচ্ছে এবং অন্য একটি লেনের মেরামত কাজ চলেছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, মেরামত কাজ শেষ হলে দুটি লেন থেকেই গ্রাহকদের সেবা দেয়া হবে।

জামান / জামান

কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন