ছাদ ফুটো করে বালিশে উল্কা, প্রাণে বাঁচলেন তরুণী
বাড়িতে ঘুমিয়ে ছিলেন এক তরুণী। আচমকা বাড়ির ছাদ ভেঙে একটি পাথরের টুকরো এসে পড়ে তার বালিশের উপর। মাত্র কয়েক ইঞ্চির জন্য বেঁচে যায় তার মাথা। ভাগ্যের জোর বোধহয় একেই বলে। পরে জানা গিয়েছে, ওই পাথরটি আসলে উল্কা।
ওই তরুণীর নাম রুথ হ্যামিলটন। তার বাড়ি কানাডার ব্রিটিশ কলম্বিয়ায়। এই দুর্ঘটনার সময় ঘুমাোচ্ছিলেন তিনি। কিন্তু উল্কা এসে পড়ার আওয়াজে ঘুম ভেঙে দেখেন আশপাশে ধুলো এবং ছাদ ফুটো হয়ে গিয়েছে। এর পরই বালিশের পাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখেন তিনি। এই সব দেখে ভয় পেয়ে যান রুথ। কী ঘটেছে তা বুঝতে না পেরে পুলিশকে ফোন করেন তিনি।
পুলিশ এসে ওই পাথরের টুকরো উদ্ধার করে নিয়ে যায়। তা পরীক্ষা করে দেখা গেছে, ওই পাথর আসলে একটি উল্কার টুকরো। এবং তা কয়েক কোটি বছরের পুরনো। এই ঘটনা নিয়ে রুথ সে দেশের এক সংবাদমাধ্যমকে বলেছেন, কি ঘটেছে তা বুঝতে না পেরে খুব ভয় পেয়েছিলাম। ভাবছিলেন পাথরটা ফেটে যাবে কি না। কপাল জোরে আমি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা