শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা : নিহত ২৫, আহত অন্তত ১০০
শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় শহর নেগোম্বোর কারাগারে কারা প্রশাসন এবং কয়েদিদের মধ্যে দাঙ্গায় নিহত হয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। শ্রীলঙ্কার দৈনিক আদা দেরানা’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
গত রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত চলেছে দাঙ্গা। পরে সোমবার শ্রীলঙ্কার সরকার সেনা মোতায়েন করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহত ২৫ জনের মধ্যে ২০ জন কয়েদি এবং ৫ জন কারাগারের রক্ষী ও কর্মকর্তা আছেন বলে জানা গেছে। আহতদের মধ্যেও কয়েদি এবং কারা প্রশসানের কর্মকর্তা ও রক্ষী উভয়েই আছেন বলে নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে আদা দেরানা।
আহতদের নেগোম্বো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক পুষ্পা গামলাথ।
কারাসূত্রের বরাত দিয়ে আদা দেরনার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে কারাগারের বিচারাধীন কয়েদি এবং সাজাপ্রাপ্ত কয়েদিদের মধ্যে সংঘাত শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই ২ জন নিহত এবং ৩৮ জন কয়েদি আহত হন। পরে পরিস্থিতি শান্ত করতে কারা প্রশাসন এগিয়ে এলে সংঘাতের মাত্রা আরও বেড়ে যায়।
নেগোম্বোর এই কারগারটিতে বর্তমানে ২ হাজার ৪১৭ জন কয়েদি আছেন। কী কারণে এই সংঘাতের সূত্রপাত, তা জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। দাঙ্গার পর কারাগারের নিরাপত্তা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
এমএসএম / এমএসএম
ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া
১৯৬৭’র পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত
সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১
প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড
সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮
বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও
ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি
মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী