মা হলেন অভিনেত্রী নাজিরা মৌ
প্রথমবার মা হলেন ছোটপর্দার অভিনেত্রী ও মডেল নাজিরা মৌ। সোমবার রাত ১০টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশানের ই্নাইটেড হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। অভিনেত্রী নিজেই গণমাধ্যমকে এই সুখবরটি জানিয়েছেন।
ইতোমধ্যে সদ্যজাতের নামও ঠিক করে ফেলেছেন নাজিরা মৌ। অভিনেত্রী তার মেয়ের নাম রেখেছেন মাইরা রহমান। বর্তমানে মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
নির্ধারিত সময়ের এক দিন আগে সিজারের মাধ্যমে কন্যা মাইরা রহমানের জন্ম দেন নাজিরা মৌ। তাদের আরও তিন হাসপাতালে থাকতে হবে বলে জানান অভিনেত্রী। তিনি তার মেয়ের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন।
চলতি বছরের ২০ জানুয়ারি বনানীর একটি রেস্তোরাঁয় ঘরোয়া আয়োজনে বিয়ে করেন নাজিরা মৌ। তার স্বামীর নাম মিজানুর মুরাদ রহমান। তিনি পেশায় একজন ব্যবসায়ী। থাকেন যুক্তরাজ্যে।
২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানারআপ হয়ে মিডিয়ায় আসেন নাজিরা মৌ। পরের বছর দেবাশীষ বিশ্বাসের নাটক দিয়ে তার অভিনয়ে পথচলা শুরু। এরপর থেকে নিয়মিতই কাজ করছিলেন। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর তাকে কোনো নাটকে দেখা যায়নি।
প্রীতি / প্রীতি
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন