১৬৮ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে কাস্টমস হাউস, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরের কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান কন্টেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোপরি রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধকল্পে কাস্টমস হাউস, চট্টগ্রাম অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিতভাবে নিলাম আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় জুলাই/২০২৬ মাসে নিলামযোগ্য ১৬৮ কন্টেইনার পণ্য E-Auction পদ্ধতিতে নিলামে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত নিলামের স্থায়ী আদেশ নং-৯১/কাস্টমস/২০২৫/১২৩ ও বিশেষ আদেশ নং-৮২/২০২৫/কাস্টমস অনুসারে বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬ এ ৭৬ লটে ৯৩ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিটুমিন, যন্ত্রপাতি-যন্ত্রাংশ, প্লাস্টিক সিট, চেস্ট ফ্রিজার, পাইপ, বিভিন্ন ধরনের কাপড়, কাগজ, ও গৃহস্থালি পণ্য ইত্যাদি। এ সকল পণ্যচালানের নিলামে কোন সংরক্ষিত মূল্য (Reserved Value) থাকছে না।
অপরদিকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত স্থায়ী আদেশ নং-৯১/কাস্টমস/২০২৫/১২৩ অনুসারে ই-অকশন নং-০৭/২০২৬ এ ৫৫ লটে মোট ৭৫ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, বিভিন্ন ধরনের ফেব্রিক্স, পিভিসি ফ্লেক্স ব্যানার, ব্যাডমিন্টন র্যাকেট, এলিভেটর, এয়ার ফিল্টার, ক্রাফট লাইনার পেপার, ও লবণসহ অন্যান্য পণ্য।
নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এই নিলাম কার্যক্রম পরিচালিত হবে। নিলাম কার্যক্রম অধিকতর প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে ই-অকশন নং-০৭/২০২৬ এর পণ্য ১৩ জুলাই থেকে ২০ জুলাই, ২০২৬ এবং বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬ এর পণ্য ১৬ জুলাই থেকে ২৩ জুলাই, ২০২৬ পর্যন্ত অফিস চলাকালে বিডারদের জন্য সরেজমিনে পরিদর্শন করে অনলাইনে বিড করার ব্যবস্থা রয়েছে। আগ্রহী ক্রেতাগণ ঘরে বসেই কাস্টমসের অফিসিয়াল E-Auction পোর্টালে (http://auction.bdcustoms.gov.
আগামী ২২ জুলাই, ২০২৬ খ্রি. তারিখ দুপুর ৩.৩০ ঘটিকায় ই-অকশন নং-৭/২০২৬ এর দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে এবং আগামী ২৭ জুলাই, ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকায় বিশেষ ই-অকশন নং-৮/২০২৬ এর দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিডারগণকে E-Auction (http://auction.bdcustoms.gov.
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় সম্পদের কার্যকর ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর এ নিলাম কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জাতীয় রাজস্ব বোর্ড আশা প্রকাশ করছে।
এমএসএম / এমএসএম
কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে
বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির
ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন দুই উপ-পুলিশ কমিশনার
জাতীয় তিন দেশে নতুন কনস্যুলেট খুলছে সরকার
তেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয় চান বন্দরের বার্থ অপারেটররা
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক
পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার