সূচকের অব্যাহত পতনে লেনদেন সামান্য বেড়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আজ গতকালের তুলনায় সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে। ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্সটি গতকালের তুলনায় ৩১.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩৩১.৯৮ পয়েন্টে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন হয়েছে ১ হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ টাকা যা গতকালের তুলনায় ১৫ কেটি টাকার লেনদেন বেড়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪৮ কোটি ৫৭ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৫ টি কোম্পানির শেয়ার। লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৩ টি কোম্পানির শেয়ার দর, কমেছে ২৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টি কোম্পানির শেয়ার দর।
ডিএসই'তে দর বাড়ার তালিকায় থাকা কোম্পানির মধ্যে ৭৩ টি এ ক্যাটাগরির, ১৩টি বি ক্যাটাগরির, ২ টি এন ক্যাটাগরির এবং বাকি ৫ টি ছিলো জেড ক্যাটাগরির শেয়ার।
অপর শেয়ার বাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ এ আজ লেনদেন হয়েছে ৬৩ কোটি ২ লাখ টাকার শেয়ার।
প্রীতি / প্রীতি
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির