দাম বাড়ার শীর্ষে এনআরবিসি ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৩টির বা ২৪.৮০ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এনআরবিসি ব্যাংকের।
মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের দিন সোমবার এনআরবিসি ব্যাংকের দিনশেষে ছিল ২৪ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর সর্বশেষ দর দাঁড়ায় ২৭ টাকা ১০ পয়সায়।
অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর দুই টাকা ৪০ পয়সা বা ৯.৭১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনআরবিসি ব্যাংক ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কাট্টালি টেক্সটাইলের ৭.৬৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৭.৩১ শতাংশ, জিবিবি পাওয়ারের ৭.২৬ শতাংশ, ইনটেকের ৭.২০ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৬.৭০ শতাংশ, এসবিএসি ব্যাংকের ৬.০৪ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৫.৮৫ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৪.৯৯ শতাংশ দাম বেড়েছে।
প্রীতি / প্রীতি
দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি, কমেছে ডিমের দামও
কমলো সোনার দাম
টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
ব্যাংককে ১৯১ দেশের অর্থনৈতিক মহাযজ্ঞ শেষ: বৈশ্বিক সংস্কারের নতুন রূপরেখা, অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যা পেল
দেশের বাজারে আজ সোনার ভরি কত?
বৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কা
দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা
বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী
বাজারে কম দামি সবজি কেবল পেঁপে-মিষ্টি কুমড়া
কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু বৃহস্পতিবার