ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩২


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২১ দুপুর ১০:৩১

নেপালের পাহাড়ি রাস্তা থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির পশ্চিমাঞ্চলের একটি জেলায় দুর্ঘটনাটি ঘটে।

নেপালের সরকারি কতৃপক্ষ জানিয়েছে, বাসটি পাহাড়ি রাস্তা থেকে পিছলে কয়েকশ মিটার নিচে গড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চলন্ত বাসটি টায়ার হঠাৎ বিস্ফোরিত হয়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান এবং সেটি খাদে পড়ে যায়।

মুগুর স্থানীয় এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যুর পাশাপাশি আরও ১৪ জন গুরুতর আহত হয়েছেন। পাহাড়ি রাস্তা থেকে বাসটি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে স্টাফসহ ৪২ জন যাত্রী ছিল। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী ও অভিবাসী শ্রমিক।

প্রধান জেলা কর্মকর্তা রম বাহাদুর মাহাতো জানান, গুরুতর আহতদের মধ্যে ১৪ জনকে হেলিকপ্টার এবং নিয়মিত ফ্লাইটে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটির যাত্রীরা ভারত থেকে নেপালের দশাইন উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন।

জামান / জামান

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না