দেশে কাজের সুযোগের অভাবেই উদ্যোক্তারা বিদেশে যাচ্ছেন: প্রধানমন্ত্রী
দেশে পর্যাপ্ত কাজের সুযোগ এবং উপযুক্ত পরিবেশের অভাবেই অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা বিদেশে পাড়ি জমাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতি মোকাবিলায় সরকার একদিকে দেশীয় উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে, অন্যদিকে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে তরুণদের জন্য দেশেই কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় 'তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ' শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার চায় উদ্যোক্তারা দেশে থেকেই নিজেদের উদ্যোগকে সফল করুক। বিদেশের বড় বড় বিনিয়োগকারীদের বাংলাদেশে আনতে কাজ করা হচ্ছে, যাতে দেশের তরুণ সমাজ বিদেশে না গিয়ে নিজেদের দেশেই মেধা ও শ্রম কাজে লাগানোর সুযোগ পায়। গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, অতীতে গবেষণা খাতে অর্থায়ন করা হলেও সবসময় তার যথাযথ ব্যবহার হয়নি। তবে বর্তমান সরকার প্রকৃত গবেষকদের কাছে অর্থায়ন পৌঁছে দিয়ে সেটির সঠিক ব্যবহার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এই অনুষ্ঠানে 'জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জানানো হয়, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের উদ্যোক্তারা সরকারি সহায়তা, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগসহ বিভিন্ন সেবাসংক্রান্ত তথ্য একই জায়গা থেকে পাবেন। পাশাপাশি অনুষ্ঠানে স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুক্ত আলোচনা এবং নির্বাচিত কয়েকটি স্টার্টআপের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে
বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির
ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন দুই উপ-পুলিশ কমিশনার
জাতীয় তিন দেশে নতুন কনস্যুলেট খুলছে সরকার
তেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয় চান বন্দরের বার্থ অপারেটররা
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক
পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার