ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

করোনায় বিশ্বে এক দিনে ৯ হাজার মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২১ দুপুর ১০:৫৪

সারাবিশ্বে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ হাজার ৪০ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৪৫০ জন। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৫ হাজার ৪৯৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৮৭ হাজার ২৫২ জন। বুধবার (১২ অক্টোবর) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

নতুন মৃত্যুর ফলে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৮১ হাজার ৪৮৭ জনে। শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৯৪ লাখ ৭২ হাজার ৭১৪ জনে। করোনার আঘাতে এখনও বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৫৪ লাখ ৩১ হাজার ১৬৭ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৭ হাজার ৫৮৪ জনের।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৫০০ জনের এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ২২০ জনের। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১ হাজার ৪৪২ জন আর সংক্রমণ শনাক্ত হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৯৭ জনের। তালিকার পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৭১৩ জন। মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন। দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এরপর দ্রুত দেশে দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে। ওই বছরেরই ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ রোগে আক্রান্ত একজনের মৃত্যু হয় ওই মাসেরই ১৮ তারিখে।

জামান / জামান

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না