বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (পরিসংখ্যান)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদের মাধ্যমে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ১২ জুলাই এই পদের অনলাইন আবেদন শুরু হয়েছে। আবেদন ফি ২০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা—
আবেদনের জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল ও বয়সসীমা
জাতীয় বেতন স্কেলের গ্রেড–৯ অনুযায়ী এই পদের বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা। ১ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট –এ অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন শুরু: ১২ জুলাই ২০২৬
আবেদন শেষ: ১০ আগস্ট ২০২৬
Parna / Parna
এসএ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি
ডিবিএল গ্রুপে নারী কর্মী নিয়োগ
রূপায়ণ গ্রুপ নিয়োগ
এসিআই স্নাতক পাসে নিয়োগ
পদ্মা ব্যাংক ঢাকায় দেবে নিয়োগ
জেন্টল পার্কে ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার পদে চাকরি
সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ
অলিম্পিক দেবে জনবল নিয়োগ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ডেবিট ও প্রিপেইড কার্ড বিভাগে চাকরি
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন নওগাঁয় চাকরি
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে ৫০ পদে চাকরি
ডাচ্-বাংলা ব্যাংকে এমটিও পদে চাকরি