এমিরেটস নেবে কেবিন ক্রু, বাংলাদেশিদের আবেদনের সুযোগ
আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনসে কেবিন ক্রু পদে নিয়োগের জন্য বাংলাদেশে নিয়োগ কার্যক্রম আয়োজন করতে যাচ্ছে। ১৫ নভেম্বর ঢাকায় এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে।
আবেদনের যোগ্যতা
১. প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণি পাস হতে হবে। ইংরেজিতে কথা বলা ও লেখায় সাবলীল হতে হবে। পাশাপাশি আতিথেয়তা বা গ্রাহকসেবাসংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. প্রার্থীর উচ্চতা কমপক্ষে ১৬০ সেন্টিমিটার হতে হবে। হাত প্রসারিত করে ২১২ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা থাকতে হবে।
৩. এমিরেটসের কেবিন ক্রুদের নির্ধারিত পোশাক পরলে শরীরের কোনো দৃশ্যমান স্থানে ট্যাটু দেখা যাওয়া যাবে না। অতিরিক্ত ভাষা জানা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বাছাইপ্রক্রিয়া
নিয়োগ কার্যক্রমে প্রথমে প্রার্থীদের কেবিন ক্রু পদের দায়িত্ব, কাজের ধরন এবং দুবাইয়ে জীবনযাপন সম্পর্কে ধারণা দেওয়া হবে।
এরপর দলগত কার্যক্রম ও অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। সবশেষে চূড়ান্ত সাক্ষাৎকার নেওয়া হবে। এ পর্যায়ে প্রার্থীদের কাজের প্রতি আগ্রহ, প্রেরণা ও ব্যক্তিগত যোগ্যতা যাচাই করবেন নিয়োগকারীরা।
বাছাইপ্রক্রিয়ায় সফল হলে আবেদনপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ইংরেজিতে তৈরি হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), বৈধ পরিচয়পত্র অথবা পাসপোর্টের কপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ডিজিটাল কপি জমা দিতে হবে।
আবেদনের নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
অনলাইনে আবেদনের শেষ তারিখ সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তাই আগ্রহীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
নিয়োগ কার্যক্রম আয়োজনের তারিখ
১৫ নভেম্বর সকাল ৯টায় এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।
www.dailysokalersomoy.com, Source: Prothomalo
শান্তা / শান্তা
এসিআই মটরসে জনবল নিয়োগ
অ্যাকশনএইডে নিয়োগ
আকিজ গ্রুপে নিয়োগ
ঢাকা কর অঞ্চল-১৭ এর অধীন চাকরি
মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে চাকরি
এমিরেটস নেবে কেবিন ক্রু, বাংলাদেশিদের আবেদনের সুযোগ
বেসরকারি সংস্থা পপিতে ৪৮০ জনের চাকরি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নবম ও দশম গ্রেডে চাকরি
ডাচ্-বাংলা ব্যাংকের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ
আনোয়ার গ্রুপে জনবল নিয়োগ
নারায়ণগঞ্জ কর অঞ্চলে চাকরি
অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ