ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষাবোর্ড ঘুরে আবারও সাইন্সল্যাবে শিক্ষার্থীদের অবস্থান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ৪:৫৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঘেরাও করেন। পরে বিকেলে আবারও সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে টানা আন্দোলন চালিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখনো কেউ তাদের সঙ্গে আলোচনায় আসেননি।

আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মো. আবদুল্লাহ বলেন, এবারের পরীক্ষার রুটিনে কঠিন বিষয়গুলোর মধ্যে পর্যাপ্ত বিরতি রাখা হয়নি। শিক্ষামন্ত্রী একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছেন, যার কারণে আমরা পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের দাবিগুলো বারবার উপেক্ষা করা হয়েছে। তাই আমরা তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছি। প্রধান উপদেষ্টার কাছে আমাদের আহ্বান, তিনি যেন বর্তমান শিক্ষামন্ত্রীকে অপসারণ করে একজন যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শওকত আলী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দাবিগুলো লিখিত আকারে জমা দেওয়ার আহ্বান জানান এবং প্রতিনিধি দলের মাধ্যমে সরকারের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

তবে শিক্ষার্থীরা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাদের বক্তব্য, দাবি বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা ও প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা সাইন্সল্যাব এলাকায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

এমএসএম / এমএসএম

কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে

বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন দুই উপ-পুলিশ কমিশনার

জাতীয় তিন দেশে নতুন কনস্যুলেট খুলছে সরকার

তেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয় চান বন্দরের বার্থ অপারেটররা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫

গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক

পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার

যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা