পূজার বিশেষ রেসিপি বিলেতি আমড়ার চাটনি
কথাতেই আছে- চর্ব-চোষ্য-লেহ্য-পেয়। পূজার চার দিনের মহাভোজে চর্ব-চোষ্য-পেয় তো থাকছেই। আর লেহ্য? পূজায় একদিন বাড়িতে খাওয়াদাওয়া করলে শেষ পাতে চাটনি ছাড়া মন ভরে না। টমেটোর চাটনি বা কাঁচা আমের চাটনি তো অনেক খেলেন, এ বার পূজায় একটু স্বাদ বদল হোক। বানিয়ে ফেলুন বিলেতি আমড়ার চাটনি।
যা যা লাগবে
প্রধান উপকরণ বিলেতি আমড়া লাগবে পাঁচশত গ্রাম, গোটা সর্ষের সাথে আবার এক টেবিল চামচ বাটা সর্ষেও লাগবে আরও লাগবে সর্ষের তেল এক চামচ আর চিনি লাগবে এক চামচ।
যেভাবে বানাতে হবে
বিলেতি আমড়াগুলি প্রথমে ধুয়ে নিন। তার পরে ধুয়ে রাখা আমড়াগুলি টুকরো করে কেটে প্রেশার কুকারে সিদ্ধ করে রাখুন। এ বার কড়াইয়ে সর্ষের তেল ঢেলে তাতে সর্ষে ফোড়ন দিন।
কিছুক্ষণ পরে সিদ্ধ আমড়াগুলি কড়াইয়ে দিয়ে পানি ঢেলে ভাল করে নাড়াচাড়া করে নিন। এর পরে তার মধ্যে বাটা সর্ষে ও চিনি দিয়ে আরও খানিকক্ষণ নেড়েচেড়ে নিন। সব শেষে স্বাদ মতো লবন দিয়ে নামিয়ে নিন। এবার তৈরি হয়ে গেল আপনার সাধের বিলেতি আমড়ার চাটনি।
সূত্র : আনন্দবাজার
প্রীতি / প্রীতি
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ