সারাদেশে স্বর্ণের দোকান বন্ধ
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার জন্য বুধবার দেশের সব জুয়েলারি দোকান বন্ধ রাখা হয়েছে। এ সংক্রান্ত একটি ঘোষণা আগেই দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার দেশের সব জুয়েলারি দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে এ সিদ্ধান্ত অনুযায়ী অষ্টমী পূজার দিন জুয়েলারি দোকান পূর্ণ দিবস বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাজুস।
উল্লেখ্য, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ১৯১৩ সালের কোম্পানি আইনে নিবন্ধিত ও বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক বাণিজ্য সংগঠন। ১৯৮৪ সালের ২৮ জুলাই প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।
সংগঠনটি এফবিসিসিআইয়ের প্রথম শ্রেণির মর্যাদা সম্পন্ন সক্রিয় সদস্য। বায়তুল মোকাররম মার্কেটে এর প্রধান কার্যালয় অবস্থিত। বর্তমানে বাজুসের প্রায় ১৮ হাজার সদস্য রয়েছে।
প্রীতি / প্রীতি
দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি, কমেছে ডিমের দামও
কমলো সোনার দাম
টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
ব্যাংককে ১৯১ দেশের অর্থনৈতিক মহাযজ্ঞ শেষ: বৈশ্বিক সংস্কারের নতুন রূপরেখা, অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যা পেল
দেশের বাজারে আজ সোনার ভরি কত?
বৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কা
দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা
বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী
বাজারে কম দামি সবজি কেবল পেঁপে-মিষ্টি কুমড়া
কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু বৃহস্পতিবার