স্বামীর কাছে এ কেমন আবদার মাহির!
ঢাকাই সিনেমার আবেদনময়ী নায়িকা মাহিয়া মাহি। নতুন সংসারে বর কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বেশ সুখেই দিন কাটাচ্ছেন তিনি। যা তার ফেইসবুকে নজর দিলেই দেখা যায়। এবার সোশ্যাল মিডিয়ায় স্বামীর কাছে অন্যরকম এক আবদার করলেন ঢালিউডের এই সেনসেশন।
ফেইসবুক পোস্টে স্বামীর উদ্দেশ্যে লিখেন, ‘‘ঝুম বৃষ্টি হলে আমাকে নিয়ে হুড খোলা রিকশায় ঘুরতে যেও, মনে থাকবে? কালো আমার ভীষণ পছন্দ হলেও সেদিন আমি তোমার পছন্দের নীল শাড়িটাই পরবো। আমার প্রতি বুক ভরা অভিমান থাকলেও সেদিন আমাকে ভীষণ হাসিও, কেমন? সেদিনকার সেই ঝুম বৃষ্টিতে আমি শুধু মন খুলে হাসতে চাই।’’
সেই পোস্টে স্বামী রাকিবও ভালোবাসার প্রকাশ ঘটিয়ে লিখেছেন, ‘মনে থাকবে’। সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজিও।
সারপ্রাইজ’ হিসেবে সেপ্টেম্বরের ১৩ তারিখ বিয়ের খবর প্রকাশ্যে আনেন মাহি। বর রাকিব গাজীপুরের ধনাঢ্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ। এরই মধ্যে রাজধানীর নতুন বাসায় উঠেছেন তারা। যার ছবিও ফেইসবুকে প্রকাশ করেছেন ঢালিউডের এই নিয়িকা।
এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন তিনি। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত