ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

২৬ কার্যদিবসে শেষ হলো বাজেট অধিবেশন, পাস ১০ বিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৭-২০২৬ রাত ১২:৩৫

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ২৬ কার্যদিবস চলার পর সমাপ্ত হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধিবেশন সমাপ্তি সংক্রান্ত ঘোষণা পাঠ করার মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই অধিবেশনের সমাপ্তি টানেন। 

সংসদ সচিবালয় জানায়, এবারের অধিবেশনে মোট ২৬টি কার্যদিবস অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে ১৪ কার্যদিবস। মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী এই আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য। এছাড়া অধিবেশন চলাকালে ১০টি সরকারি বিল পাস হয়েছে। চলতি অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি কমিটি গঠিত হয়েছে এবং পাশাপাশি কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সংসদের কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী এই অধিবেশনে ৭১৫টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়েছে। অন্যদিকে, ১৩১ বিধি অনুযায়ী ৪টি সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনা ও তা নিষ্পত্তি করা হয়েছে।

অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে। 

অপরদিকে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়েছিল, যার মধ্যে ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমএসএম / এমএসএম

কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে

বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন দুই উপ-পুলিশ কমিশনার

জাতীয় তিন দেশে নতুন কনস্যুলেট খুলছে সরকার

তেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয় চান বন্দরের বার্থ অপারেটররা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫

গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক

পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার

যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা