ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ১০:৩৮

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল বুধবার এ নিয়োগের ঘোষণা দেন।

পেশাদার কূটনীতিক রাবাব ফাতিমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। এর আগে তিনি বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশগুলোর উচ্চ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।

আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের দপ্তর এক বিবৃতিতে বলেছে, রাবাব ফাতিমার জাতীয় ও আন্তর্জাতিক সিভিল সার্ভিসে দায়িত্ব পালনের ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এ অভিজ্ঞতার মধ্যে আছে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, অ্যাডভোকেসি, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন।

রাবাব ফাতিমা আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে কানাডার জর্জেট গ্যানিওনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ইউএনএএমএর ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন গ্যানিওন।

ইউএনএএমএ ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরে তালেবান। এর পর থেকে দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয়, রাজনৈতিক সংলাপ এগিয়ে নেওয়া এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে এ মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ইউএনএএমএর লক্ষ্য ও কার্যপদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি আছে। তা সত্ত্বেও গত জুনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনএএমএর ‘ম্যান্ডেট’ আরও এক বছরের জন্য নবায়ন করে।

Parna / Parna

কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে

বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন দুই উপ-পুলিশ কমিশনার

জাতীয় তিন দেশে নতুন কনস্যুলেট খুলছে সরকার

তেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয় চান বন্দরের বার্থ অপারেটররা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫

গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক

পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার

যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা