ঢাকার বাতাস আজ কতটা দূষিত?
জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে বিশ্বের অনেক শহরেই বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ডেট্রয়েট।
শনিবার (১৮ জুলাই) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২২৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
অন্যদিকে বাংলাদেশের একিউআই স্কোর ৮৬। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দেশের অবস্থান ১৮তম। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এ বায়ুমান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, শনিবার সকালে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। যার বায়ুমান স্কোর ১৬৯। এই বায়ুমানকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যার বায়ুমান স্কোর ১৬৯। চতুর্থ অবস্থনে রয়েছে উত্তর আমেরিকার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। যার বায়ুমান স্কোর ১৬৭, এছাড়া তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর; যার বায়ুমান স্কোর ১৫৭।
৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
Parna / Parna
৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তেজনা
ওসির সামনে দুই সাংবাদিকের ওপর কৃষকদল নেতার হামলা
আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি, উত্তরে অতি ভারী বর্ষণের আভাস
সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ বাংলাদেশের
টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
‘শিশু-নারীর কল্যাণে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান’
ঝড়ো হাওয়ার শঙ্কায় ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
উগ্রবাদী পোস্ট দেওয়ায় ২ বাংলাদেশিকে ফেরত পাঠালো সিঙ্গাপুর
‘প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড’ মেজর মঞ্জুরকে এই তথ্যটি দেন এই মোজাফফর
রংপুরে অতি ভারী বৃষ্টির আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা