ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

উগ্রবাদী পোস্ট দেওয়ায় ২ বাংলাদেশিকে ফেরত পাঠালো সিঙ্গাপুর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ দুপুর ১০:৫৫

ঢাকা :  সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী পোস্ট দেওয়ায় দুই বাংলাদেশি প্রবাসী শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (আইএসডি) তদন্তের সম্মুখীন হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।

শুক্রবার (১৭ জুলাই) সিঙ্গাপুরের গণমাধ্যম স্ট্রেইটস টাইমস জানায়, তায়ানি মো. রিসাদ (২৫) ও ইসলাম সাহিদুলকে (৩৭) বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। 

আইএসডির একজন মুখপাত্র জানিয়েছেন, চলতি মাসে উগ্রপন্থী পোস্টের জন্য এ দুজনের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত করা হয়।

নিজের পোস্টগুলোতে রিসাদ বাংলাদেশি কট্টরপন্থী ইসলামপন্থী লেখক শফিউর রহমান ফারাবির প্রতি সমর্থন জানিয়েছেন, যিনি ধর্মনিরপেক্ষ ও নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দিয়েছেন। 

অন্যদিকে সাহিদুলের বিষয়ে আইএসডি বলেছে, তিনি ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে উসকানিমূলক পোস্ট করেছেন এবং সেসব মুসলমানকে কাফের আখ্যা দিয়ে বিভেদ সৃষ্টিকারী ধর্মীয় মতামতও প্রকাশ করেছেন, যারা ইসলামী আইনের অধীন শাসিত হতে চায় না।

Parna / Parna

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

টানা পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই দেশের ৩৫ গ্রামে